conversations
listlengths 2
2
| source
stringclasses 9
values | score
float64 1.01
10
|
|---|---|---|
[
{
"from": "human",
"value": "ফিরিয়ে নিলে তোমরাই অগ্রাহ্যকারী"
},
{
"from": "gpt",
"value": "ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিস্কার করবে না তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে"
},
{
"from": "gpt",
"value": "যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিস্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করছ এবং তোমাদেরই একদলকে তাদের দেশ থেকে বহিস্কার করছ তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছ আর যদি তারাই কারও বন্দী হয়ে তোমাদের কাছে আসে তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করছ"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করছ এবং তোমাদেরই একদলকে তাদের দেশ থেকে বহিস্কার করছ। তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছ। আর যদি তারাই কারও বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করছ।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "অথচ তাদের বহিস্কার করাও তোমাদের জন্য অবৈধ তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস কর এবং কিয়দংশ অবিশ্বাস কর যারা এরূপ করে পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে"
},
{
"from": "gpt",
"value": "অথচ তাদের বহিস্কার করাও তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস কর এবং কিয়দংশ অবিশ্বাস কর? যারা এরূপ করে পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে বে-খবর নন।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্যও পাবে না"
},
{
"from": "gpt",
"value": "এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্যও পাবে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার পরে পর্যায়ক্রমে রসূল পাঠিয়েছি আমি মরিয়ম তনয় ঈসাকে সুস্পষ্ট মোজেযা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তিদান করেছি"
},
{
"from": "gpt",
"value": "অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। এবং তার পরে পর্যায়ক্রমে রসূল পাঠিয়েছি। আমি মরিয়ম তনয় ঈসাকে সুস্পষ্ট মোজেযা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তিদান করেছি।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "অতঃপর যখনই কোন রসূল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভাল লাগেনি তখনই তোমরা অহংকার করেছ শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ"
},
{
"from": "gpt",
"value": "অতঃপর যখনই কোন রসূল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে, যা তোমাদের মনে ভাল লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তারা বলে আমাদের হৃদয় অর্ধাবৃত এবং তাদের কুফরের কারণে আল্লাহ অভিসম্পাত করেছেন ফলে তারা অল্পই ঈমান আনে"
},
{
"from": "gpt",
"value": "তারা বলে, আমাদের হৃদয় অর্ধাবৃত। এবং তাদের কুফরের কারণে আল্লাহ অভিসম্পাত করেছেন। ফলে তারা অল্পই ঈমান আনে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছাল যা সে বিষয়ের সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল তখন তারা তা অস্বীকার করে বসল অতএব অস্বীকারকারীদের উপর আল্লাহর অভিসম্পাত"
},
{
"from": "gpt",
"value": "যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছাল, যা সে বিষয়ের সত্যায়ন করে, যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত। অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। অতএব, অস্বীকারকারীদের উপর আল্লাহর অভিসম্পাত।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে তা খুবই মন্দ যেহেতু তারা আল্লাহ যা নযিল করেছেন তা অস্বীকার করেছে এই হঠকারিতার দরুন যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাযিল করেন অতএব তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে"
},
{
"from": "gpt",
"value": "যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, তা খুবই মন্দ; যেহেতু তারা আল্লাহ যা নযিল করেছেন, তা অস্বীকার করেছে এই হঠকারিতার দরুন যে, আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাযিল করেন। অতএব, তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি"
},
{
"from": "gpt",
"value": "আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও তখন তারা বলে আমরা মানি যা আমাদের প্রতি অবর্তীণ হয়েছে সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে অথচ এ গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ঐ গ্রন্থের যা তাদের কাছে রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও, তখন তারা বলে, আমরা মানি যা আমাদের প্রতি অবর্তীণ হয়েছে। সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে। অথচ এ গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ঐ গ্রন্থের যা তাদের কাছে রয়েছে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "বলে দিন তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বরদের হত্যা করতে কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে"
},
{
"from": "gpt",
"value": "বলে দিন, তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বরদের হত্যা করতে কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে?"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "সুস্পষ্ট মুজেযাসহ মূসা তোমাদের কাছে এসেছেন এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছ বাস্তবিকই তোমরা অত্যাচারী"
},
{
"from": "gpt",
"value": "সুস্পষ্ট মুজেযাসহ মূসা তোমাদের কাছে এসেছেন। এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছ। বাস্তবিকই তোমরা অত্যাচারী।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে শক্ত করে ধর আমি যা তোমাদের দিয়েছি আর শোন তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি কুফরের কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি পান করানো হয়েছিল"
},
{
"from": "gpt",
"value": "আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে, শক্ত করে ধর, আমি যা তোমাদের দিয়েছি আর শোন। তারা বলল, আমরা শুনেছি আর অমান্য করেছি। কুফরের কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি পান করানো হয়েছিল।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "বলে দিন তোমরা বিশ্বাসী হলে তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়"
},
{
"from": "gpt",
"value": "বলে দিন, তোমরা বিশ্বাসী হলে, তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "বলে দিন যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকেঅন্য লোকদের বাদ দিয়ে তবে মৃত্যু কামনা কর যদি সত্যবাদী হয়ে থাক"
},
{
"from": "gpt",
"value": "বলে দিন, যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে-অন্য লোকদের বাদ দিয়ে, তবে মৃত্যু কামনা কর, যদি সত্যবাদী হয়ে থাক।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "কস্মিনকালেও তারা মৃত্যু কামনা করবে না ঐসব গোনাহর কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে আল্লাহ গোনাহগারদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন"
},
{
"from": "gpt",
"value": "কস্মিনকালেও তারা মৃত্যু কামনা করবে না ঐসব গোনাহর কারণে, যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গোনাহগারদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন তাদের প্রত্যেকে কামনা করে যেন হাজার বছর আয়ু পায় অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ দেখেন যা কিছু তারা করে"
},
{
"from": "gpt",
"value": "আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে, এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন। তাদের প্রত্যেকে কামনা করে, যেন হাজার বছর আয়ু পায়। অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ দেখেন যা কিছু তারা করে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আপনি বলে দিন যে কেউ জিবরাঈলের শত্রু হয়যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাযিল করেছেন যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদদাতা"
},
{
"from": "gpt",
"value": "আপনি বলে দিন, যে কেউ জিবরাঈলের শত্রু হয়-যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাযিল করেছেন, যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদদাতা।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যে ব্যক্তি আল্লাহ তাঁর ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয় নিশ্চিতই আল্লাহ সেসব কাফেরের শত্রু"
},
{
"from": "gpt",
"value": "যে ব্যক্তি আল্লাহ তাঁর ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয়, নিশ্চিতই আল্লাহ সেসব কাফেরের শত্রু।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না"
},
{
"from": "gpt",
"value": "আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "কি আশ্চর্য যখন তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হয় তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে বরং অধিকাংশই বিশ্বাস করে না"
},
{
"from": "gpt",
"value": "কি আশ্চর্য, যখন তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হয়, তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে, বরং অধিকাংশই বিশ্বাস করে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসূল আগমন করলেনযিনি ঐ কিতাবের সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে তখন আহলে কেতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করলযেন তারা জানেই না"
},
{
"from": "gpt",
"value": "যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসূল আগমন করলেন-যিনি ঐ কিতাবের সত্যায়ন করেন, যা তাদের কাছে রয়েছে, তখন আহলে কেতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল-যেন তারা জানেই না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তারা ঐ শাস্ত্রের অনুসরণ করল যা সুলায়মানের রাজত্ব কালে শয়তানরা আবৃত্তি করত সুলায়মান কুফর করেনি শয়তানরাই কুফর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত"
},
{
"from": "gpt",
"value": "তারা ঐ শাস্ত্রের অনুসরণ করল, যা সুলায়মানের রাজত্ব কালে শয়তানরা আবৃত্তি করত। সুলায়মান কুফর করেনি; শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল, তা শিক্ষা দিত।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হয়ো না অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যদ্দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারও অনিষ্ট করতে পারত না"
},
{
"from": "gpt",
"value": "তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা পরীক্ষার জন্য; কাজেই তুমি কাফের হয়ো না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত, যদ্দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারও অনিষ্ট করতে পারত না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালরূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোন অংশ নেই যার বিনিময়ে তারা আত্নবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত"
},
{
"from": "gpt",
"value": "যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে। তারা ভালরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোন অংশ নেই। যার বিনিময়ে তারা আত্নবিক্রয় করেছে, তা খুবই মন্দ যদি তারা জানত।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যদি তারা ঈমান আনত এবং খোদাভীরু হত তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত"
},
{
"from": "gpt",
"value": "যদি তারা ঈমান আনত এবং খোদাভীরু হত, তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত। যদি তারা জানত।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "হে মুমিন গণ তোমরা রায়িনা বলো নাউনযুরনা বল এবং শুনতে থাক আর কাফেরদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি"
},
{
"from": "gpt",
"value": "হে মুমিন গণ, তোমরা রায়িনা বলো না-উনযুরনা বল এবং শুনতে থাক। আর কাফেরদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আহলেকিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তাদের মনঃপুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ হোক আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ ভাবে স্বীয় অনুগ্রহ দান করেন আল্লাহ মহান অনুগ্রহদাতা"
},
{
"from": "gpt",
"value": "আহলে-কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তাদের মনঃপুত নয় যে, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ ভাবে স্বীয় অনুগ্রহ দান করেন। আল্লাহ মহান অনুগ্রহদাতা।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আমি কোন আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি তুমি কি জান না যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান"
},
{
"from": "gpt",
"value": "আমি কোন আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জান না যে, আল্লাহ সব কিছুর উপর শক্তিমান?"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তুমি কি জান না যে আল্লাহর জন্যই নভোমন্ডল ও ভূমন্ডলের আধিপত্য আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু ও সাহায্যকারী নেই"
},
{
"from": "gpt",
"value": "তুমি কি জান না যে, আল্লাহর জন্যই নভোমন্ডল ও ভূমন্ডলের আধিপত্য? আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু ও সাহায্যকারী নেই।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "ইতিপূর্বে মূসা আঃ যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন মুসলমানগন তোমরাও কি তোমাদের রসূলকে তেমনি প্রশ্ন করতে চাও যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহন করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়"
},
{
"from": "gpt",
"value": "ইতিপূর্বে মূসা আঃ যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন, মুসলমানগন, তোমরাও কি তোমাদের রসূলকে তেমনি প্রশ্ন করতে চাও? যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহন করে, সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশতঃ চায় যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোন রকমে কাফের বানিয়ে দেয় তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায় যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা কর এবং উপেক্ষা কর নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান"
},
{
"from": "gpt",
"value": "আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশতঃ চায় যে, মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোন রকমে কাফের বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায়। যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা কর এবং উপেক্ষা কর। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তোমরা যা কিছু কর নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন"
},
{
"from": "gpt",
"value": "তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "ওরা বলে ইহুদী অথবা খ্রীস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না এটা ওদের মনের বাসনা বলে দিন তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত কর"
},
{
"from": "gpt",
"value": "ওরা বলে, ইহুদী অথবা খ্রীস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না। এটা ওদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে, প্রমাণ উপস্থিত কর।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "হাঁ যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পন করেছে এবং সে সৎকর্মশীলও বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার বয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না"
},
{
"from": "gpt",
"value": "হাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পন করেছে এবং সে সৎকর্মশীলও বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার বয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "ইহুদীরা বলে খ্রীস্টানরা কোন ভিত্তির উপরেই নয় এবং খ্রীস্টানরা বলে ইহুদীরা কোন ভিত্তির উপরেই নয় অথচ ওরা সবাই কিতাব পাঠ করে এমনিভাবে যারা মূর্খ তারাও ওদের মতই উক্তি করে অতএব আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল"
},
{
"from": "gpt",
"value": "ইহুদীরা বলে, খ্রীস্টানরা কোন ভিত্তির উপরেই নয় এবং খ্রীস্টানরা বলে, ইহুদীরা কোন ভিত্তির উপরেই নয়। অথচ ওরা সবাই কিতাব পাঠ করে! এমনিভাবে যারা মূর্খ, তারাও ওদের মতই উক্তি করে। অতএব, আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছিল।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যে ব্যাক্তি আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে তার চাইতে বড় যালেম আর কে এদের পক্ষে মসজিদসমূহে প্রবেশ করা বিধেয় নয় অবশ্য ভীতসন্ত্রস্ত অবস্থায় ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে"
},
{
"from": "gpt",
"value": "যে ব্যাক্তি আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে, তার চাইতে বড় যালেম আর কে? এদের পক্ষে মসজিদসমূহে প্রবেশ করা বিধেয় নয়, অবশ্য ভীত-সন্ত্রস্ত অবস্থায়। ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "পূর্ব ও পশ্চিম আল্লারই অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ"
},
{
"from": "gpt",
"value": "পূর্ব ও পশ্চিম আল্লারই। অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি তো এসব কিছু থেকে পবিত্র বরং নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই তার আজ্ঞাধীন"
},
{
"from": "gpt",
"value": "তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি তো এসব কিছু থেকে পবিত্র, বরং নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই তার আজ্ঞাধীন।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের উদ্ভাবক যখন তিনি কোন কার্য সম্পাদনের সিন্ধান্ত নেন তখন সেটিকে একথাই বলেন হয়ে যাও তৎক্ষণাৎ তা হয়ে যায়"
},
{
"from": "gpt",
"value": "তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের উদ্ভাবক। যখন তিনি কোন কার্য সম্পাদনের সিন্ধান্ত নেন, তখন সেটিকে একথাই বলেন, হয়ে যাও তৎক্ষণাৎ তা হয়ে যায়।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না অথবা আমাদের কাছে কোন নিদর্শন কেন আসে না এমনি ভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে তাদের অন্তর একই রকম"
},
{
"from": "gpt",
"value": "যারা কিছু জানে না, তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না? অথবা আমাদের কাছে কোন নিদর্শন কেন আসে না? এমনি ভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে। তাদের অন্তর একই রকম।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বর্ণনা করেছি তাদের জন্যে যারা প্রত্যয়শীল"
},
{
"from": "gpt",
"value": "নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বর্ণনা করেছি তাদের জন্যে যারা প্রত্যয়শীল।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "নিশ্চয় আমি আপনাকে সত্যধর্মসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীরূপে পাঠিয়েছি আপনি দোযখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না"
},
{
"from": "gpt",
"value": "নিশ্চয় আমি আপনাকে সত্যধর্মসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীরূপে পাঠিয়েছি। আপনি দোযখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "ইহুদী ও খ্রীষ্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন বলে দিন যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হল সরল পথ"
},
{
"from": "gpt",
"value": "ইহুদী ও খ্রীষ্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন, তাই হল সরল পথ।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যদি আপনি তাদের আকাঙ্খাসমূহের অনুসরণ করেন ঐ জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই"
},
{
"from": "gpt",
"value": "যদি আপনি তাদের আকাঙ্খাসমূহের অনুসরণ করেন, ঐ জ্ঞান লাভের পর, যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে তারাই তৎপ্রতি বিশ্বাস করে আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত"
},
{
"from": "gpt",
"value": "আমি যাদেরকে গ্রন্থ দান করেছি, তারা তা যথাযথভাবে পাঠ করে। তারাই তৎপ্রতি বিশ্বাস করে। আর যারা তা অবিশ্বাস করে, তারাই হবে ক্ষতিগ্রস্ত।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "হে বনীইসরাঈল আমার অনুগ্রহের কথা স্মরণ কর যা আমি তোমাদের দিয়েছি আমি তোমাদেরকে বিশ্বাবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি"
},
{
"from": "gpt",
"value": "হে বনী-ইসরাঈল! আমার অনুগ্রহের কথা স্মরণ কর, যা আমি তোমাদের দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্বাবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তোমরা ভয় কর সেদিনকে যে দিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না কারও কাছ থেকে বিনিময় গৃহীত হবে না কার ও সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্য প্রাপ্ত ও হবে না"
},
{
"from": "gpt",
"value": "তোমরা ভয় কর সেদিনকে, যে দিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না, কারও কাছ থেকে বিনিময় গৃহীত হবে না, কার ও সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্য প্রাপ্ত ও হবে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যখন ইব্রাহীমকে তাঁর পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন তখন পালনকর্তা বললেন আমি তোমাকে মানবজাতির নেতা করব তিনি বললেন আমার বংশধর থেকেও তিনি বললেন আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না"
},
{
"from": "gpt",
"value": "যখন ইব্রাহীমকে তাঁর পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও! তিনি বললেন আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যখন আমি কাবা গৃহকে মানুষের জন্যে সম্মিলন স্থল ও শান্তির আলয় করলাম আর তোমরা ইব্রাহীমের দাঁড়ানোর জায়গাকে নামাযের জায়গা বানাও এবং আমি ইব্রাহীম ও ইসমাঈলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তওয়াফকারী অবস্থানকারী ও রুকুসেজদাকারীদের জন্য পবিত্র রাখ"
},
{
"from": "gpt",
"value": "যখন আমি কাবা গৃহকে মানুষের জন্যে সম্মিলন স্থল ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহীমের দাঁড়ানোর জায়গাকে নামাযের জায়গা বানাও এবং আমি ইব্রাহীম ও ইসমাঈলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তওয়াফকারী, অবস্থানকারী ও রুকু-সেজদাকারীদের জন্য পবিত্র রাখ।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যখন ইব্রাহীম বললেন পরওয়ারদেগার এ স্থানকে তুমি শান্তিধান কর এবং এর অধিবাসীদের মধ্যে যারা অল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিযিক দান কর"
},
{
"from": "gpt",
"value": "যখন ইব্রাহীম বললেন, পরওয়ারদেগার! এ স্থানকে তুমি শান্তিধান কর এবং এর অধিবাসীদের মধ্যে যারা অল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে, তাদেরকে ফলের দ্বারা রিযিক দান কর।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "বললেনঃ যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব অতঃপর তাদেরকে বলপ্রয়োগে দোযখের আযাবে ঠেলে দেবো সেটা নিকৃষ্ট বাসস্থান"
},
{
"from": "gpt",
"value": "বললেনঃ যারা অবিশ্বাস করে, আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বলপ্রয়োগে দোযখের আযাবে ঠেলে দেবো; সেটা নিকৃষ্ট বাসস্থান।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "স্মরণ কর যখন ইব্রাহীম ও ইসমাঈল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল তারা দোয়া করেছিলঃ পরওয়ারদেগার আমাদের থেকে কবুল কর নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ"
},
{
"from": "gpt",
"value": "স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল। তারা দোয়া করেছিলঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "পরওয়ারদেগার আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর নিশ্চয় তুমি তওবা কবুলকারী দয়ালু"
},
{
"from": "gpt",
"value": "পরওয়ারদেগার! আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর, আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি তওবা কবুলকারী। দয়ালু।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "হে পরওয়ারদেগার তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুণ যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয় তুমিই পরাক্রমশালী হেকমতওয়ালা"
},
{
"from": "gpt",
"value": "হে পরওয়ারদেগার! তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুণ যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন। এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় তুমিই পরাক্রমশালী হেকমতওয়ালা।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "ইব্রাহীমের ধর্ম থেকে কে মুখ ফেরায় কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত"
},
{
"from": "gpt",
"value": "ইব্রাহীমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি, যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "স্মরণ কর যখন তাকে তার পালনকর্তা বললেনঃ অনুগত হও সে বললঃ আমি বিশ্বপালকের অনুগত হলাম"
},
{
"from": "gpt",
"value": "স্মরণ কর, যখন তাকে তার পালনকর্তা বললেনঃ অনুগত হও। সে বললঃ আমি বিশ্বপালকের অনুগত হলাম।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "এরই ওছিয়ত করেছে ইব্রাহীম তার সন্তানদের এবং ইয়াকুবও যে হে আমার সন্তানগণ নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনও মৃত্যুবরণ করো না"
},
{
"from": "gpt",
"value": "এরই ওছিয়ত করেছে ইব্রাহীম তার সন্তানদের এবং ইয়াকুবও যে, হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন। কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনও মৃত্যুবরণ করো না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয় যখন সে সন্তানদের বললঃ আমার পর তোমরা কার এবাদত করবে তারা বললো আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহীম ইসমাঈল ও ইসহাকের উপাস্যের এবাদত করব তিনি একক উপাস্য"
},
{
"from": "gpt",
"value": "তোমরা কি উপস্থিত ছিলে, যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়? যখন সে সন্তানদের বললঃ আমার পর তোমরা কার এবাদত করবে? তারা বললো, আমরা তোমার পিতৃ-পুরুষ ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের এবাদত করব। তিনি একক উপাস্য।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আমরা সবাই তাঁর আজ্ঞাবহ তারা ছিল এক সম্প্রদায়যারা গত হয়ে গেছে তারা যা করেছে তা তাদেরই জন্যে তারা কি করত সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না"
},
{
"from": "gpt",
"value": "আমরা সবাই তাঁর আজ্ঞাবহ। তারা ছিল এক সম্প্রদায়-যারা গত হয়ে গেছে। তারা যা করেছে, তা তাদেরই জন্যে। তারা কি করত, সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তারা বলে তোমরা ইহুদী অথবা খ্রীষ্টান হয়ে যাও তবেই সুপথ পাবে আপনি বলুন কখনই নয় বরং আমরা ইব্রাহীমের ধর্মে আছি যাতে বক্রতা নেই সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না"
},
{
"from": "gpt",
"value": "তারা বলে, তোমরা ইহুদী অথবা খ্রীষ্টান হয়ে যাও, তবেই সুপথ পাবে। আপনি বলুন, কখনই নয়; বরং আমরা ইব্রাহীমের ধর্মে আছি যাতে বক্রতা নেই। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তোমরা বল আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহীম ইসমাঈল ইসহাক ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা ঈসা অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমুদয়ের উপর"
},
{
"from": "gpt",
"value": "তোমরা বল, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা, ঈসা, অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে, তৎসমুদয়ের উপর।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তাঁরই আনুগত্যকারী"
},
{
"from": "gpt",
"value": "আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আমরা তাঁরই আনুগত্যকারী।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "অতএব তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মত তবে তারা সুপথ পাবে আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই হঠকারিতায় রয়েছে সুতরাং এখন তাদের জন্যে আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট তিনিই শ্রবণকারী মহাজ্ঞানী"
},
{
"from": "gpt",
"value": "অতএব তারা যদি ঈমান আনে, তোমাদের ঈমান আনার মত, তবে তারা সুপথ পাবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তারাই হঠকারিতায় রয়েছে। সুতরাং এখন তাদের জন্যে আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট। তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আমরা আল্লাহর রং গ্রহণ করেছি আল্লাহর রং এর চাইতে উত্তম রং আর কার হতে পারেআমরা তাঁরই এবাদত করি"
},
{
"from": "gpt",
"value": "আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। আল্লাহর রং এর চাইতে উত্তম রং আর কার হতে পারে?আমরা তাঁরই এবাদত করি।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আপনি বলে দিন তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছ অথচ তিনিই আমাদের পালনকর্তা এবং তোমাদের ও পালনকর্তা আমাদের জন্যে আমাদের কর্ম তোমাদের জন্যে তোমাদের কর্ম এবং আমরা তাঁরই প্রতি একনিষ্ঠ"
},
{
"from": "gpt",
"value": "আপনি বলে দিন, তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছ? অথচ তিনিই আমাদের পালনকর্তা এবং তোমাদের ও পালনকর্তা। আমাদের জন্যে আমাদের কর্ম তোমাদের জন্যে তোমাদের কর্ম। এবং আমরা তাঁরই প্রতি একনিষ্ঠ।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "অথবা তোমরা কি বলছ যে নিশ্চয়ই ইব্রাহীম ইসমাঈল ইসহাক ইয়াকুব আঃ ও তাদের সন্তানগন ইহুদী অথবা খ্রীষ্টান ছিলেন আপনি বলে দিন তোমরা বেশী জান না আল্লাহ বেশী জানেন"
},
{
"from": "gpt",
"value": "অথবা তোমরা কি বলছ যে, নিশ্চয়ই ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আঃ ও তাদের সন্তানগন ইহুদী অথবা খ্রীষ্টান ছিলেন? আপনি বলে দিন, তোমরা বেশী জান, না আল্লাহ বেশী জানেন?"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তার চাইতে অত্যাচারী কে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন সে সম্প্রদায় অতীত হয়ে গেছে তারা যা করেছে তা তাদের জন্যে এবং তোমরা যা করছ তা তোমাদের জন্যে"
},
{
"from": "gpt",
"value": "তার চাইতে অত্যাচারী কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে? আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন। সে সম্প্রদায় অতীত হয়ে গেছে। তারা যা করেছে, তা তাদের জন্যে এবং তোমরা যা করছ, তা তোমাদের জন্যে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তাদের কর্ম সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না"
},
{
"from": "gpt",
"value": "তাদের কর্ম সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "এখন নির্বোধেরা বলবে কিসে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ঐ কেবলা থেকে যার উপর তারা ছিল আপনি বলুনঃ পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান"
},
{
"from": "gpt",
"value": "এখন নির্বোধেরা বলবে, কিসে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ঐ কেবলা থেকে, যার উপর তারা ছিল? আপনি বলুনঃ পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য"
},
{
"from": "gpt",
"value": "এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আপনি যে কেবলার উপর ছিলেন তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম যাতে একথা প্রতীয়মান হয় যে কে রসূলের অনুসারী থাকে আর কে পিঠটান দেয় নিশ্চিতই এটা কঠোরতর বিষয় কিন্তু তাদের জন্যে নয় যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছেন"
},
{
"from": "gpt",
"value": "আপনি যে কেবলার উপর ছিলেন, তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে আর কে পিঠটান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্যে নয়, যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছেন।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল করুনাময়"
},
{
"from": "gpt",
"value": "আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ, মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুনাময়।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "নিশ্চয়ই আমি আপনাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন এখন আপনি মসজিদুলহারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাক সেদিকে মুখ কর"
},
{
"from": "gpt",
"value": "নিশ্চয়ই আমি আপনাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল-হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাক, সেদিকে মুখ কর।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যারা আহলেকিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে আল্লাহ বেখবর নন সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে"
},
{
"from": "gpt",
"value": "যারা আহলে-কিতাব, তারা অবশ্যই জানে যে, এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন, সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না তারাও একে অন্যের কেবলা মানে না"
},
{
"from": "gpt",
"value": "যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন, তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না। তারাও একে অন্যের কেবলা মানে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যদি আপনি তাদের বাসনার অনুসরণ করেন সে জ্ঞানলাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে নিশ্চয় আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন"
},
{
"from": "gpt",
"value": "যদি আপনি তাদের বাসনার অনুসরণ করেন, সে জ্ঞানলাভের পর, যা আপনার কাছে পৌঁছেছে, তবে নিশ্চয় আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে"
},
{
"from": "gpt",
"value": "আমি যাদেরকে কিতাব দান করেছি, তারা তাকে চেনে, যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে। আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন কাজেই তুমি সন্দিহান হয়ো না"
},
{
"from": "gpt",
"value": "বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন। কাজেই তুমি সন্দিহান হয়ো না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আর সবার জন্যই রয়েছে কেবলা একেক দিকে যে দিকে সে মুখ করে এবাদত করবে কাজেই সৎকাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল"
},
{
"from": "gpt",
"value": "আর সবার জন্যই রয়েছে কেবলা একেক দিকে, যে দিকে সে মুখ করে এবাদত করবে। কাজেই সৎকাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আর যে স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাওনিঃসন্দেহে এটাই হলো তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য বস্তুতঃ তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন"
},
{
"from": "gpt",
"value": "আর যে স্থান থেকে তুমি বের হও, নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও-নিঃসন্দেহে এটাই হলো তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য। বস্তুতঃ তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আর তোমরা যেখান থেকেই বেরিয়ে আস এবং যেখানেই অবস্থান কর সেদিকেই মুখ ফেরাও যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে অবশ্য যারা অবিবেচক তাদের কথা আলাদা কাজেই তাদের আপত্তিতে ভীত হয়ো না আমাকেই ভয় কর"
},
{
"from": "gpt",
"value": "আর তোমরা যেখান থেকেই বেরিয়ে আস এবং যেখানেই অবস্থান কর, সেদিকেই মুখ ফেরাও, যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে। অবশ্য যারা অবিবেচক, তাদের কথা আলাদা। কাজেই তাদের আপত্তিতে ভীত হয়ো না। আমাকেই ভয় কর।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যাতে আমি তোমাদের জন্যে আমার অনুগ্রহ সমূহ পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমরা সরলপথ প্রাপ্ত হও"
},
{
"from": "gpt",
"value": "যাতে আমি তোমাদের জন্যে আমার অনুগ্রহ সমূহ পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমরা সরলপথ প্রাপ্ত হও।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্যে একজন রসূল যিনি তোমাদের নিকট আমার বাণীসমুহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তাঁর তত্ত্বজ্ঞান এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না"
},
{
"from": "gpt",
"value": "যেমন, আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্যে একজন রসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমুহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন; আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তাঁর তত্ত্বজ্ঞান এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "সুতরাং তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর অকৃতজ্ঞ হয়ো না"
},
{
"from": "gpt",
"value": "সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "হে মুমিন গন তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন"
},
{
"from": "gpt",
"value": "হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝ না"
},
{
"from": "gpt",
"value": "আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফলফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের"
},
{
"from": "gpt",
"value": "এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো"
},
{
"from": "gpt",
"value": "যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত"
},
{
"from": "gpt",
"value": "তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন গুলোর অন্যতম সুতরাং যারা কাবা ঘরে হজ্ব বা ওমরাহ পালন করে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোন দোষ নেই"
},
{
"from": "gpt",
"value": "নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন গুলোর অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ্ব বা ওমরাহ পালন করে, তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোন দোষ নেই।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকীর কাজ করে তবে আল্লাহ তাআলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মুল্য দেবেন"
},
{
"from": "gpt",
"value": "বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকীর কাজ করে, তবে আল্লাহ তাআলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মুল্য দেবেন।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "নিশ্চয় যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাযিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতিই আল্লাহর অভিসম্পাত এবং অন্যান্য অভিসম্পাতকারীগণের ও"
},
{
"from": "gpt",
"value": "নিশ্চয় যারা গোপন করে, আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাযিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও; সে সমস্ত লোকের প্রতিই আল্লাহর অভিসম্পাত এবং অন্যান্য অভিসম্পাতকারীগণের ও।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয় সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী পরম দয়ালু"
},
{
"from": "gpt",
"value": "তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী পরম দয়ালু।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "নিশ্চয় যারা কুফরী করে এবং কাফের অবস্থায়ই মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগনের এবং সমগ্র মানুষের লানত"
},
{
"from": "gpt",
"value": "নিশ্চয় যারা কুফরী করে এবং কাফের অবস্থায়ই মৃত্যুবরণ করে, সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগনের এবং সমগ্র মানুষের লানত।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "এরা চিরকাল এ লানতের মাঝেই থাকবে তাদের উপর থেকে আযাব কখনও হালকা করা হবে না বরং এরা বিরাম ও পাবে না"
},
{
"from": "gpt",
"value": "এরা চিরকাল এ লানতের মাঝেই থাকবে। তাদের উপর থেকে আযাব কখনও হালকা করা হবে না বরং এরা বিরাম ও পাবে না।"
}
] |
holy_quran_bangla
| 10
|
[
{
"from": "human",
"value": "আর তোমাদের উপাস্য একইমাত্র উপাস্য তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই"
},
{
"from": "gpt",
"value": "আর তোমাদের উপাস্য একইমাত্র উপাস্য। তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই।"
}
] |
holy_quran_bangla
| 10
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.